Daily Tips Wednessday GALAXY ASTROLOGY
GALAXY ASTROLOGY তে আপনাকে স্বাগত জানাই। Daily Tips Wednessday
Daily Tips Wednessday বুধবার আপনি কোন উপায় বা টিপস করবেন এই খানে বিস্তারিত আলোচনা করে হয়েছে।
সনাতন হিন্দু শাস্ত্র তথা জ্যোতিষ মতে বুধবার প্রধানত গণেজশীর দিন রূপে পালিত হয়। আজকে নয় বহু যুগ ধরে হিন্দু সনাতনীরা বিশেষ করে বুধবার অন্যান্য দেবদেবী সহ গণেশজীরকেও পূজা নিবেদন করেন। বিশেষ মন্ত্র ও প্রার্থনা দ্বারা আমরা সকলেই নিজের মনোকামনা জানাই।
গণেশজী বিঘ্ননাশক এবং সিদ্ধি রদ্ধির দেবতা।
সাধারণত বিঘ্ননাশক দেবতাকে প্রণাম জানাতে এবং কাজে সফলতার জন্য পাঠ করা হয়। নিচের এই বিশে মন্ত্র পাঠ করা হয়।
মন্ত্র:
ওঁ একদন্তং মহাকায়ং লম্বোদরং গজাননম্।
বিঘ্ননাশকরং দেবং হেরম্বং প্রণমাম্যহম্।।
ওঁ একদন্তং মহাকায়ং লম্বোদরং গজাননম্।
বিঘ্ননাশকরং দেবং হেরম্বং প্রণমাম্যহম্।।
অর্থ:
যিনি একদন্ত (এক দাঁত বিশিষ্ট), মহাকায় (বিশাল শরীর), লম্বোদর (লম্বা উদর বা পেট), গজানন (হাতির মতো মুখযুক্ত) এবং যিনি সমস্ত বিঘ্ন বা বাধা নাশ করেন, সেই হেরম্বদেব বা গণেশকে আমি প্রণাম করি।
যিনি একদন্ত (এক দাঁত বিশিষ্ট), মহাকায় (বিশাল শরীর), লম্বোদর (লম্বা উদর বা পেট), গজানন (হাতির মতো মুখযুক্ত) এবং যিনি সমস্ত বিঘ্ন বা বাধা নাশ করেন, সেই হেরম্বদেব বা গণেশকে আমি প্রণাম করি।
Daily Tips Wednessday
বুধবারের টোটকা
গণেশ পূজায় দুর্বা অর্পণ অত্যন্ত শুভ এবং এটি গণেশজির প্রিয়, যা সমস্ত বাধা-বিপত্তি দূর করে ও সৌভাগ্য নিয়ে আসে। সিদ্ধিদাতার আশীর্বাদ পেতে ২১টি দুর্বা অর্পণ করা, বিশেষ করে বুধবার, অত্যন্ত কার্যকরী টোটকা হিসেবে গণ্য করা হয়।
এই দুর্বা জ্ঞান, কর্ম এবং ভক্তির প্রতীক, যা জীবনে পজিটিভ শক্তি ও সমৃদ্ধি নিয়ে আসে।
২১টি দুর্বার টোটকা: শাস্ত্রমতে, ২১টি দুর্বা ঘাস নিয়ে গণেশের মস্তকে (পায়ে নয়) অর্পণ করলে সমস্ত দুঃখ-কষ্ট দূর হয়
আর্থিক উন্নতির টোটকা: একটি পাত্রে ঘি এবং ১১টি দুর্বা নিয়ে সিদুর দিয়ে মিশিয়ে গণেশজির চরণে অর্পণ করুন। এরপর এই দুর্বা কোনো সুরক্ষিত স্থানে বা মানিব্যাগে রাখলে অর্থপ্রাপ্তি যোগ বৃদ্ধি পায়
জ্যোতিষ পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন।
গণেশ যন্ত্র স্থাপন: বাড়িতে গণেশ যন্ত্র স্থাপন করলে পরিবারের সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং নেতিবাচক শক্তি দূর হয়।
হলুদ রঙ: গণেশ পুজোর সময় হলুদ বস্ত্র বা হলুদ ফুল ব্যবহার করা খুব শুভ বলে মনে করা হয়।
গণেশের মূর্তি ঘরের উত্তর দিকে অথবা পূর্ব দিকে স্থাপন করবেন। অবশ্যই খেয়াল রাখবেন, গণেশের পিছন দিক অর্থাৎ তাঁর পিঠের দিকে যেন কোনও শোয়ার ঘর বা লকার না থাকে। কারণ, গণেশের পিঠে দারিদ্র বাস করে, তাই এমন ভাবে গণেশের মূর্তি স্থাপন করুন, যেন তাঁর পিছন দিকে কোনও দেওয়াল থাকে।
পুজোর সময় ২১টা দূর্বা একটা লাল সুতো দিয়ে বেঁধে তাতে সিঁদুর লাগিয়ে গণেশের সামনে রাখুন। দূর্বাগুলো এমন ভাবে রাখুন যাতে তার শিগুলো আপনার দিকে থাকে।
গণেশকে বোঁদের লাড্ডু অবশ্যই দিন। যে লাড্ডুর ভিতরে লাল রঙের বোঁদে থাকে সেই লাড্ডুর ভোগ দিন।
GALAXY ASTROLOGY YOUTUBE CHANNEL SUBSCRIBE করুন বিনামূলে। YOUTUBE LOGO তো CLICK করুন
যদি জীবনে খুবই আর্থিক সমস্যা থাকে, তা হলে পুজোর সময় গণেশের সামনে ঘি এবং গুড়ের ভোগ দিন। পুজো শেষে সেই ঘি এবং গুড় গরুকে খাইয়ে দিন।
বিয়ে করতে চাইছেন কিন্তু একের পর এক বাধা এসেই চলেছে? তা হলে বিনায়ক চতুর্থীর দিন উপবাস রেখে গণেশকে মালপোয়ার ভোগ নিবেদন করে পুজো দিন।
গণেশ পুজোর দিন ভুল করেও কয়েকটি খাবার খাওয়া যাবে না। খাবারগুলি হল- মুলো, উচ্ছে, করলা, নিমপাতা অর্থাৎ তেতো যে কোনও খাবার, পটল, বেল, পান, সুপারি, পোড়া খাবার এবং আমিষ জাতীয় খাবার।
গণেশ পুজোয় গণেশকে লাল গোলাপ নিবেদন করবেন। এ ছাড়া গণেশকে লাল ফুলের মালা বা একটা পান পাতার মালা অর্পণ করুন।
আর্থিক উন্নতি করতে গনেশ পুজোর দিন একটা সবুজ কাপড়ের উপরে ১১ টা সুপারি, কিছুটা আতপ চাল এবং গাঁট হলুদ একসঙ্গে বেঁধে গণেশের চরণে নিবেদন করুন। পুজো শেষে পুঁটলিটা ব্যবসার জায়গায় বা বাড়ির লকারে রেখে দিন।
সতর্কতা: গণেশের পুজোয় কখনো তুলসী পাতা ব্যবহার করবেন না।

