Blog

লিঙ্গাষ্টকম সম্পূর্ণ অর্থ সহ

Loading

🌻লিঙ্গাষ্টকম স্তোত্রটি পাঠ করলে শিব ভক্তি বৃদ্ধি প্রাপ্ত হয় ও তিনি শিবলোক প্রাপ্ত হন । নিচে সম্পূর্ণ স্তোত্রটি দেওয়া হলো:” 👇

 

 🔱 সাকার ও নিরাকার: পরমেশ্বর শিবের দুই স্বরূপ 🔱 🌸

 

🌻💐পরমেশ্বর ভগবান শিবের মহিমা অনন্ত। তিনি যেমন জটাধারী, নীলকণ্ঠ ও ত্রিশূলধারী ‘সাকার’ রূপে ভক্তের হৃদয়ে বিরাজ করেন 🕉️, তেমনই তিনি আদি-অন্তহীন জ্যোতির্ময় ‘নিরাকার’ লিঙ্গ স্বরূপ। ‘লিঙ্গ’ শব্দের অর্থ হলো চিহ্ন বা প্রতীক—যা ব্রহ্মাণ্ডের সৃষ্টি, স্থিতি ও লয়ের পরম আধারকে নির্দেশ করে। ✨ 🌼

 

👉আদি গুরু শংকরাচার্য বিরচিত এই পবিত্র ‘লিঙ্গাষ্টকম্’ স্তোত্রটি পাঠ করলে মহাদেবের অপার কৃপা লাভ হয়। 🥀 🙏 

 

🌺 ✨ লিঙ্গাষ্টকম্ (বাংলা অর্থসহ) ✨ 🌺

 

১. 💐🌻ব্রহ্মমুরারি সুরার্চিত লিঙ্গং নির্মলভাসিত শোভিত লিঙ্গম্। 🌸

জন্মজ দুঃখ বিনাশক লিঙ্গং তৎ প্রণমামি সদাশিব লিঙ্গম ॥ 🕉️

 

অর্থ: 🔱 ব্রহ্মা, বিষ্ণু ও দেবতাদের দ্বারা পূজিত, নির্মল ও উজ্জ্বল শোভাযুক্ত যে লিঙ্গ জন্ম-মৃত্যুর দুঃখ বিনাশ করে, সেই সদাশিব লিঙ্গকে আমি প্রণাম করি। 🌻✨

 

২. দেবমুনি প্রবরার্চিত লিঙ্গং কামদহং করুণাকর লিঙ্গম্। 🌼

রাবণ দর্প বিনাশন লিঙ্গং তৎ প্রণমামি সদাশিব লিঙ্গম্ ॥ 🔱

 

অর্থ: 🐚 দেব ও শ্রেষ্ঠ মুনিদের দ্বারা পূজিত, যা কামনাসমূহ ভস্ম করে এবং পরম দয়ালু; যে লিঙ্গ রাবণের অহংকার চূর্ণ করেছিল, সেই সদাশিব লিঙ্গকে আমি প্রণাম করি। 🌷🔥

 

৩. সর্ব সুগন্ধ সুলেপিত লিঙ্গং বুদ্ধি বিবর্ধন কারণ লিঙ্গম্। 🌻

সিদ্ধ সুরাসুর বন্দিত লিঙ্গং তৎ প্রণমামি সদাশিব লিঙ্গম্ ॥ 🌸

 

অর্থ: 🍯 সকল সুগন্ধি দ্রব্যে অনুলিপ্ত, যা বুদ্ধিকে বৃদ্ধি করে এবং সিদ্ধ পুরুষ, দেবতা ও অসুরদের দ্বারা বন্দিত, সেই সদাশিব লিঙ্গকে আমি প্রণাম করি। 🌹🧠

 

৪. কনক মহামণি ভূষিত লিঙ্গং ফণিপতি বেষ্টিত শোভিত লিঙ্গম্। 🐍

দক্ষ সুযজ্ঞ বিনাশন লিঙ্গং তৎ প্রণমামি সদাশিব লিঙ্গম্ ॥ 🔱

 

অর্থ: 💎 স্বর্ণ ও মহার্ঘ মণি-মাণিক্যে ভূষিত এবং সর্পরাজ বাসুকি দ্বারা বেষ্টিত; যা দক্ষ রাজার যজ্ঞ বিনাশ করেছিল, সেই সদাশিব লিঙ্গকে আমি প্রণাম করি। 🌺🐍

 

৫. কুঙ্কুম চন্দন লেপিত লিঙ্গং পঙ্কজ হার সুশোভিত লিঙ্গম্। 🪷

সঞ্চিত পাপ বিনাশন লিঙ্গং তৎ প্রণমামি সদাশিব লিঙ্গম্ ॥ 📿

 

অর্থ: 🟠 কুঙ্কুম ও চন্দনে লেপিত এবং পদ্মফুলের মালায় সুশোভিত; যা মানুষের জন্ম-জন্মান্তরের সঞ্চিত পাপ বিনাশ করে, সেই সদাশিব লিঙ্গকে আমি প্রণাম করি। 🌷📿

 

৬. দেবগণার্চিত সেবিত লিঙ্গং ভাবৈর্ভক্তিভিরেভ চ লিঙ্গম্। 🌼

দিনকর কোটি প্রভাকর লিঙ্গং তৎ প্রণমামি সদাশিব লিঙ্গম্ ॥ ☀️

 

অর্থ: 🙌 দেবগণের দ্বারা সেবিত এবং শুদ্ধ ভাব ও ভক্তির দ্বারা অর্চিত; যার জ্যোতি কোটি সূর্যের সমান তেজস্বী, সেই সদাশিব লিঙ্গকে আমি প্রণাম করি। 🌻☀️

 

৭. অষ্টমদলোপরি বেষ্টিত লিঙ্গং সর্বসমুদ্ভব কারণ লিঙ্গম্। 🪷

অষ্টদরিদ্র বিনাশন লিঙ্গং তৎ প্রণমামি সদাশিব লিঙ্গম্ ॥ 🕉️

 

অর্থ: 🪷 আটটি পদ্মফুলের পাঁপড়ি সদৃশ বেদীর ওপর প্রতিষ্ঠিত, যা জগতের সৃষ্টির মূল কারণ এবং যা দারিদ্র্য নাশ করে, সেই সদাশিব লিঙ্গকে আমি প্রণাম করি। 🌹💰

 

৮. সুরগুরু সুরবর পূজিত লিঙ্গং সুরবন পুষ্প সদার্চিত লিঙ্গম্। 🌸

পরাৎপরং পরমাত্মক লিঙ্গং তৎ প্রণমামি সদাশিব লিঙ্গম্ ॥ ☁️

 

অর্থ: 😇 দেবতাদের গুরু ও শ্রেষ্ঠ দেবতাদের দ্বারা পূজিত এবং স্বর্গীয় পুষ্পে সর্বদা অর্চিত; সেই পরাৎপর পরমাত্মা স্বরূপ সদাশিব লিঙ্গকে আমি প্রণাম করি। 🌼✨

 

🌸 🥀 ফলশ্রুতি:

লিঙ্গাষ্টকমিদং পুণ্যং যঃ পঠেৎ শিব সন্নিধৌ। 🌷

শিবলোকমবাপ্নোতি শিবেন সহ মোদতে ॥ 🌻

 

(অর্থাৎ: 🔱 শিবের সান্নিধ্যে যে ব্যক্তি এই পুণ্যময় স্তোত্রটি পাঠ করেন, তিনি শিবলোক প্রাপ্ত হন এবং মহাদেবের সাথে পরম আনন্দে অবস্থান করেন।) 🔱 ✨ 🌸

🚩 হর হর মহাদেব 🚩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *